× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ফাস্ট ফাইন্যান্স লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ ইসরাফিল আলম এমপি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

ফাস্ট ফাইন্যান্স লিমিটেড এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ ইসরাফিল আলম এমপি।

গত ২৯ জুন শনিবার ফাস্ট ফাইন্যান্স লিমিটেড এর ৩০৭ তম পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’ এর পরপর তিনবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: ইসরাফিল আলম এমপি।

তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রবীন্দ্র জার্নালের সম্পাদক।

মো. ইসরাফিল আলমের পৈতৃক বাড়ি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ঝিমা গ্রামে। তিনি এমবিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন তিনি। তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ক্ষমতায় আছেন তিনি।

তিনি কাজের অবদান হিসেবে ১১ টি পুরস্কার ও ১৩ টি সম্মাননা স্মারক অর্জন করেন। তিনি ব্যক্তি জীবনে ২ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তানের পিতা। তাঁর স্ত্রী ব্যাংকার ও একজন সমাজ সেবিকা।


এ ক্যটাগরির আরো খবর..