× Banner
সর্বশেষ
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজাকারের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের রাজাকার কমান্ডার আব্দুল মান্নান ওরফে গাজী মান্নান মারা গেছেন।

সোমবার ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।মানবতাবিরোধী অপরাধ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না ঘোষণার পর থেকে গাজী মান্নান পলাতক ছিলেন।

তার বড় ছেলে আজিজুল হক লিটন পলাতক বাবার মৃত্যুর কথা স্বীকার করেছেন।

এছাড়া করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী মৃত্যুদণ্ডপ্রাপ্ত গাজী মান্নানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের চার রাজাকারের ফাঁসি ও একজনের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে ছিলেন- করিমগঞ্জের চরপাড়া গ্রামের রাজাকার কমান্ডার আবদুল মান্নান ওরফে গাজী মান্নান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- করিমগঞ্জের মধ্যপাড়া গ্রামের অ্যাডভোকেট এ টি এম শামসুদ্দিন আহমেদ, তার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ টি এম নাসির উদ্দিন আহমেদ ও খুদির জঙ্গল গ্রামের হাফিজ উদ্দিন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন- একই উপজেলার হাইদনখালি গ্রামের আজহারুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শামসুদ্দিন আহমেদ ছাড়া বাকিরা পলাতক। ২০১৪ সালের ২৭ নভেম্বর পুলিশের হাতে গ্রেফতার হন শামসুদ্দিন আহমেদ।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..