এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার স্বস্তি খন্দকার ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সাকোয়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ (গোল্ডেন এ+) পেয়ে কৃর্তিত্ব অর্জন করে। এ বছর এইচএসসিতে ফল বিপর্যয়ের মাঝে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে স্বস্তি খন্দকার। বোদা উপজেলায় সে একমাত্র জিপিএ ৫ (গোল্ডেন এ+) পেয়েছে।
সে জেএসসিতে ২০১৪ সালে এবং এসএসসিতে ২০১৬ সালে সাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছিল।
তার বাবা মোঃ আব্দুল হাকিম খন্দকার সাকোয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক এবং মা শ্যামলী আক্তার সহকারী শিক্ষক বানুর হাট সরকারি প্রাঃ বিদ্যাবলয় দেবীগঞ্জে কর্মরত। তাদের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে।
স্বস্তি জানায়, সে তার বাবা, মা, বোন ও কলেজের শিক্ষকদের অনুপ্রেরণায় এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তাই তাদের কাছে সে কৃতজ্ঞ। স্বস্তি খন্দকার ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সবার কাছে দোয়া প্রার্থী।
সাকোয়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ শাহীনূর ইসলাম জানায়, স্বস্তি
এবার উপজেলায় একমাত্র জিপিএ ৫ (গোল্ডেন এ+) পেয়ে কলেজের মুখ উজ্জ্বল করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফল এটি। আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।