× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবক রবিন কাজী (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায় বাবলু কাজীর ছেলে রবিন কাজীর ঘরে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার ঘরের সানসাইডের ওপর রাখা একটি সিলভারের পাতিলের ভেতর থেকে উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন।

অভিযানের সময় রবিন কাজী ঘর থেকে পালিয়ে যায় বলে যৌথবাহিনী জানায়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বিদেশী পিস্তল রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, যৌথবাহিনী রবিন কাজীর ঘর থেকে বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তিনি বর্তমানে পলাতক আছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


এ ক্যটাগরির আরো খবর..