× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

ফরিদপুরে পাচারকালে ৬ হাজার কেজি সরকারি চাল জব্দ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
পাচারকালে সরকারি চাল জব্দ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সোহেল রানা (২২) নামে এক ব্যক্তিকে  ২০০(৬ হাজার কেজি) বস্তা সরকারি চালসহ  গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে আটককৃত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির (৫৪) ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে তিনটি নছিমন বোঝাই ২০০ বস্তা সরকারি চালসহ তাকে গ্রেফতার করে পুলিশ।আটককৃত সোহেল রানা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত. কুবাদ শেখের ছেলে।

আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি; আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সামনে দিয়ে সরকারি চাল তিনটি নছিমন গাড়িতে করে কিছু অসাধু ব্যবসায়ী নিয়ে যাচ্ছে। পরে ঘটনাস্থল থেকে ২০০ বস্তা চাল (প্রতিটি বস্তা ৩০ কেজি) সর্বমোট ছয় হাজার কেজি চালসহ সোহেল শেখকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে চাউলের বিষয়ে জিজ্ঞেসাবাদ করলে আটককৃত সোহেল শেখ জানান, সরকারি ভাবে শারদীয় দুর্গাপূজার জন্য বরাদ্দকৃত চাল তিনি বিভিন্ন পূজা কমিটির নিকট হতে ক্রয় করেছেন। কিন্তু তিনি চাল ক্রয়ের কোন কাগজপত্র দেখাতে পারেননি।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, আটককৃত ব্যক্তি প্রকৃতপক্ষে পূজা কমিটির নিকট থেকে চাল ক্রয় করে এনেছে কি না বা সে অসাধুভাবে অধিক মুনাফার আশায় অবৈধভাবে ব্যবসা করার জন্য সরকারি চাল অন্য কোথাও থেকে ক্রয় করে এনেছে কি না; এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এই তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন। সেই কারণে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..