ফরিদপুরে পদ্মা নদীতে অভিযানে ১৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরে পদ্মা নদীতে অভিযানে ১৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ১৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে এই জাল জব্দ করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকালে জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনে যৌথভাবে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন জানান, জেলা সদরের কবিরের চর এলাকায় অভিযান চলাকালে ইলিশ শিকারিরা পালিয়ে গেলেও সেখান থেকে জাল জব্দ করা হয়। পরে তা ফরিদপুর নদী বন্দর এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়, এর বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

তিনি জানান, ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।

এ সময় ফরিদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা শিরিন শানমিন খানও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।