× Banner
সর্বশেষ
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান

নাজমুল হাসান নিরব, ফরিদপুর

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নারী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০২২
বাস খাদে পড়ে নারী নিহত

ফরিদপুরের বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস খাদে পড়ে ইয়াসমিন (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় বাসের সামনের সিটে বসা এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মহাসড়কের পাশে বালুর স্তুপ থাকায় গাড়িটির চাকা বালুর ওপর দিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে ফরিদপুরের খন্দকার নুরু মিয়া বাইপাস মহাসড়কের গোয়ালকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বাড়ি নড়াইল জেলার কালিয়ার সাতবাড়িয়া গ্রামে।


এ ক্যটাগরির আরো খবর..