× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রায় ফরিদপুরে হাজারো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ার মতো। জুলাই গণঅভ্যুত্থানের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দুইটার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।

সার্কিট হাউজ থেকে শুরু হওয়া পদযাত্রা জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা, যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ এবং জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রার আগে দুপুর পৌনে দুইটার দিকে খুলনা থেকে গাড়িবহর নিয়ে সরাসরি ফরিদপুর সার্কিট হাউজে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর পথসভায় তারা অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পথসভা শেষে ফরিদপুরের আলীপুর এলাকার হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত এনসিপির জেলা অফিস উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর তারা রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন।


এ ক্যটাগরির আরো খবর..