× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নাজমুল হাসান নিরব, ফরিদপুর

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন সাজেদাপুত্র লাবু চৌধুরী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
মনোনয়ন জমা দিলেন সাজেদাপুত্র লাবু চৌধুরী

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।

আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের নিকট নিকট তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সাবেক সাংসদ মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রমূখ উপস্থিত  ছিলেন।

এর আগে মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে শাহদাব আকবর লাবু চৌধুরীকে ঢাকা থেকে ফরিদপুরে প্রবেশের সময় দৌলতদিয়া হতে কয়েকশ গাড়ীর বহর নিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় নেতাকর্মীরা।  নগরকান্দা ও সালথার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..