ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন

ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন
এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম রকিবুল ইসলাম রিপন।

সোমবার (২৪ আগস্ট) হেলেন জেরিন খান জাতীয় সংসদের প্যাডে স্বাক্ষরিত কে এম রকিবুল ইসলাম রিপনকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয়ের জন্য কে এম রকিবুল ইসলাম রিপনকে ফরিদপুর-১ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাজনৈতিক জীবনে কে এম রকিবুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করে আসছেন। তার দাবি, বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিকভাবে নিপীড়ন- নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামিও হয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, “আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার মানুষের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে এবং এলাকার মানুষের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করব।”

চিঠির অনুলিপি ফরিদপুর জেলা প্রশাসক এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।