শরীয়তপুর প্রতিনিধি ॥ ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন “জাগো শরীয়তপুর” নামক সংগঠন। মঙ্গলবার বিকালে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে এই দাবী জানান শরীয়তপুরবাসী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও জাগো শরীয়তপুর সংগঠনের আহবায়ক আবুল ফজল মাষ্টার, সদস্য এডভোকেট আজিজুর রহমান রোকন, আমিন উদ্দিন, আতিকুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীগন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর জেলাকে বিভাগ ঘোষনা দেয়ার উদ্দেশ্যে আগামীকাল বুধবার ফরিদপুর যাবেন। আমরা প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে ঢাকা বিভাগের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির সাথে আমরা শরীয়তপুরবাসী অতপ্রত ভাবে মিশে আছি। আমরা ঢাকা বিভাগেই থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ফরিদপুর জেলাকে বিভাগ হিসেবে ঘোষনা দিবেন। কৃষ্টি-কালচার ও সংস্কৃতি রক্ষরা স্বার্থে শরীয়তপুরকে বাদ দিয়ে ফরিদপুর বিভাগ ঘোষনা দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শরীয়তপুরবাসী হিসেবে আমাদের একটাই দাবী।