× Banner
সর্বশেষ
অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি

প্রিয়া সাহার বিষয়টি অবশ্যই তদন্ত হবে -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

‘বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। দেশে অশান্তি বিরাজ করছে। আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় মার্কিন প্রেসিডেন্টের কাছে অভিযোগকারী প্রিয়া সাহা’র বিষয়ে প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য অবশ্যই দেশের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে, তা আজকে পৃথিবীব্যাপী প্রশংসিত। সেই প্রেক্ষাপটে এ ধরণের বক্তব্য অবান্তর।
তার এ বক্তব্যের সাথে বাংলাদেশের সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরা দ্বিমত পোষণ করেছেন, এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি কিভাবে তাদের প্রতিনিধি হলেন- সেটি অবশ্যই তদন্তের বিষয়। এবিষয়ে কি করা হবে সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু সে বক্তব্য দেশের শান্তি-স্থিতি বিনষ্ট করছে কি না সেটি দেখার বিষয় ? নিশ্চয়ই এ বিষয়ে জবাবদিহি করতে হবে।’
এ বিষয়ে প্রিয়া সাহার স্বামীর প্ররোচনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘আইন বলে, স্বামীর অপরাধে স্ত্রী অপরাধী নয়, স্ত্রীর অপরাধে স্বামী অপরাধী নয়। কিন্তু এ বক্তব্যের সাথে স্বামীর কোনো প্ররোচনা আছে কি না, সেটি অবশ্যই তদন্তের বিষয় হতে পারে।’


এ ক্যটাগরির আরো খবর..