× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

প্রাকৃতিক দুর্যোগে বছরে ক্ষতি ১৮ হাজার ২৫ কোটি টাকা

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারনে বছরে গড়ে ক্ষতির পরিমান ১৮ হাজার ২৫ কোটি টাকা। তবে সর্বোচ্চ ক্ষতি হয়েছে শস্য খাতে ৩৬.২০শতাংশ। দেশের ১২.৬৪ শতাংশ মানুষ দুর্যোগ প্রবন এলাকাতে বাস করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক জরীপে এই তথ্য বেরিয়ে এসেছে।

আজ রোববার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে বিবিএস আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য রাখেন পরিবেশবিদ ড. আতিক রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. শাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সচিব কে এম মোজাম্মেল হক। প্রতিবেদন তুলে ধরেন বিবিএসের রফিকুল ইসলাম। গত ২০০৯ থেকে ২০১৪ এই ছ’বছরের তথ্য জরীপে প্রকাশ করা হয়েছে।

জরীপে বেরিয়ে এসেছে, দেশের প্রায় ১৩ শতাংশ পরিবার বা ২ কোটি ২০ লাখ ৪৩৬৭ জন মানুষ দুর্যোগ প্রবন এলাকায় বাস করে। দুর্যোগের ধরন হলো, ঘুর্নিঝড়, বজ্রপাত, কালবৈশাখী খড়া, জলমগ্নতা, শিলাবৃস্টি, জলোচাছ্বাস, নদীভাঙ্গন, টর্নেডো, ভুমিধস।

উল্লেখিত সময়ে শস্যক্ষেত্র জমি ৮০.২০ শতাংশ, বসতভিটা ১১.৯৭শতাংশ, জলাভুমি ৩.৮৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদিভাঙ্গনে সর্বোচ্চ ৬৬.৭৩ শতাংশ জমি ক্ষতিগ্রস্ত হয়। আর দুর্যোগে ছবছরে ১৮ লাখ ৯০ হাজার ৭৩৪জন পরিবারের সদস্য অসুস্থ ও আহত হয়। এদের মধ্যে পুরুষ বেশি।


এ ক্যটাগরির আরো খবর..