× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ডেস্ক

প্রশাসনে রদবদল আনা হয়েছে।

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
উপসচিব থেকে যুগ্ম সচিব

প্রশাসনে রদবদল আনা হয়েছে। এর মধ্যে দুজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। আর ওএসডি থাকা এক অতিরিক্ত সচিবকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে একজন সচিবকে ওএসডি করা হয়েছে। রাঙামাটি জেলায় নতুন ডিসি নিয়োগ এবং তিনজন উপসচিবের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।(৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

জারি করা আদেশে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের একজন বঞ্চিত কর্মকর্তা। ৫ আগস্টের আগপর্যন্ত তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।অপর এক আদেশে, ওএসডি থাকা অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ডিজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পাবলিক প্রাইভেট পার্টনাশিপ (পিপিপি) কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে।আলাদা আদেশে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে ওএসডি করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মো. সাজেদুর রহমানকে পরিচালক হিসেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদকে মহাপরিচালক (ডিজি) হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে।অন্য এক আদেশে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ডিসি হিসেবে রাঙ্গামাটি জেলায় পদায়ন করা হয়েছে। এর আগে রাঙ্গামাটি জেলায় উপসচিব ইসরাত ফারজানাকে নিয়োগ দেয়া হয়েছিল। তার সেই নিয়োগ বাতিল করা হয়েছে।

ভিন্ন এক আদেশে, ওএসডি থাকা উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, সিভিল অফিসার্স ট্রেইনিং একাডেমির পরিচালক গাজী তারিক সালমানকে পরিকল্পনা কমিশনে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সালাহ উদ্দিনকে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..