× Banner
সর্বশেষ
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের

প্রবাসীরা আগের চাইতে বেশি রেমিটেন্স পাঠাচ্ছে

SDutta
হালনাগাদ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
ডানে ইনসেটে পুরস্কার হাতে ড. আমিন খন্দকার

সুমন দত্ত: আন্তবর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। যা আগের চাইতে ২৬ শতাংশ বেশি। বুধবার আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে এসব কথা বলেন প্রবাসী কল্যান, আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানে ৫ প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি, ১০ ব্যাংক কে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও ১০ প্রবাসীকে সিআইপি সম্মাননা দেওয়া হয়।

এ বছর সুইজারল্যান্ড প্রবাসী ড. আমিন খন্দকার কে তৃতীয়বারের মতো সিআইপি সম্মাননা দেওয়া হয়। এর আগে ২০২২ ও ২০২৩ সালে তিনি এই সম্মাননা পেয়েছিলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রবাসীরা অনেক করে রোজগার করেন। তারা দেশে টাকা পাঠান। তাদের পাঠানো টাকা লুটপাট করে নিয়ে নেয় স্বৈরাচার। উদাহরণ হিসেবে তিনি ইসলামী ব্যাংকের কথা সবার মাঝে তুলে ধরেন।

তিনি বলেন, প্রবাসীরা পছন্দ করত ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে। অথচ বিগত সরকার এই ব্যাংক কে লুটপাট করে মেষ করে দিয়েছে। ইসলামী ব্যাংকের মতো আরো কয়েকটা ব্যাংক লুটপাটের শিকার হয়েছে।

তিনি আরো বলেন, পাসপোর্ট প্রাপ্তি নিয়ে প্রবাসীদের অনেক অভিযোগ আছে। পাসপোর্ট তার মন্ত্রণালয়ের অধীনে না। এজন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি দেখার অনুরোধ করেন। তিনি বলেন, এ বছর সৌদি প্রবাসীদের এমআরপি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর ধাপে ধাপে অন্য দেশে দেওয়া হবে।

প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..