× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

প্রবাসীদের সুরক্ষায় আলাদা সেল গঠনের ঘোষণা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০২৪
প্রবাসীদের সুরক্ষায় আলাদা সেল

প্রত্যেক উপজেলায় প্রবাসীদের সুরক্ষায় আলাদা সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

শনিবার (৬ জুলাই) সিলেটে এক হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪ এর এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। এতে মূল আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজিদ সরকার ও প্রবাসী রেজাউল কবির রাজ ।

এ সময় সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দীন আহমদ, লেখক ও শিক্ষাবিদ মিহির কান্তি চৌধুরী, প্রবাসী শাহাব উদ্দীন, কাপ্তান হোসেন ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..