× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি

প্রবাসীদের অধিকার আদায়ে ও সংসদে তাদের কণ্ঠস্বর পৌঁছাতে সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি (রোম), বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি (ঢাকা), বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশনের (বিএমএফ) যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহম্মদ তাইফুর রহমান ছোটন বলেন, সরকারের প্রতি আমাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশে মেধা ও সততার মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। কারণ বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসী প্রতি বছর প্রায় ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন।

এই বিশাল জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা ও অধিকারের কথা সরাসরি সংসদে তুলে ধরার জন্য কোনো প্রতিনিধি নেই। তাই প্রবাসীদের জন্য কোটাভিত্তিক সংরক্ষিত সংসদীয় আসন এখন সময়ের দাবি।

তিনি বলেন, আমরা রেমিট্যান্স দিচ্ছি। আমরা দেশের উন্নয়ন করছি, তাই রাষ্ট্রীয় নীতিনির্ধারণে আমাদের প্রতিনিধিত্ব থাকা আমাদের সাংবিধানিক অধিকার।

সংবাদ সম্মেলনে যেসব দাবি উপস্থাপন করা হয়, সেগুলো হলো—

১. প্রবাসীদের অধিকার রক্ষায় এবং সংসদে তাদের কণ্ঠস্বর পৌঁছাতে সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করা।

২. প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অভিজ্ঞ ও ত্যাগী পেশাদারদের সরাসরি কাজ করার সুযোগ প্রদান।

৩. ২০৩১ সালের মধ্যে ইউরোপে ১০ লাখ দক্ষ কর্মীর বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈপ্লবিক পরিবর্তন আনা।


এ ক্যটাগরির আরো খবর..