× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন

মালেশিয়া প্রতিনিধি

প্রবাসীদের জন্য মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এ সেবা উদ্বোধন করা হয়।

স্থানীয় আউটসোর্সিং প্রতিষ্ঠানের অফিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

আবদুল্লাহ আল মাসুদ প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ২০২০ সালে প্রথম ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এ পাসপোর্টে রয়েছে ৩৮ ধরনের নিরাপত্তা কোড। এখন পর্যন্ত এক কোটি ত্রিশ লাখ ই-পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় ই-পাসপোর্ট চালু করা হলো।

তিনি আশা প্রকাশ করে বলেন, মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবার মান বিশ্বের উন্নত দেশগুলোর ন্যায় স্মার্ট ও দ্রুততর হবে এবং এক্ষেত্রে পাসপোর্ট সেবায় গুণগত পরিবর্তন আসবে। এ পাসপোর্টের মাধ্যমে উন্নত দেশের নাগরিকদের মতো বাংলাদেশিরাও শিগগিরই নিজে স্ক্যান করে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

এ সময় হাই কমিশনার মালয়েশিয়ার প্রবাসীদের অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প’-এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মালয়েশিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা গভীর সন্তোষ প্রকাশ করেন।

হাইকমিশনের কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক (প্রকল্প) ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম, পিএসসি। এ ছাড়াও হাইকমিশনের মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল, পিএসসি, ডিভিশনাল পাসপোর্ট এবং ভিসা অফিস, চট্টগ্রামের পরিচালক মো. সাইদুল ইসলাম, এক্সপাট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস আহমেদ, এনবিএল মানি ট্রান্সফার, মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা, অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মালয়েশিয়া কান্ট্রি ম্যানেজারসহ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী কমিউনিটির নেতারা, হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..