প্রধানমন্ত্রীর সাথে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র এর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র এর সাক্ষাৎ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আট দিনের সফরে বাংলাদেশের বেশ কয়েকটি স্থান পরিদর্শন করতে সপরিবারে ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর এবং বাংলাদেশের বন্ধু এডওয়ার্ড এম কেনেডির ছেলে ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র।

আজ ৩০ অক্টোবর রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ  হাসিনার সাথে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র সাক্ষাৎ করেন।

গতকাল কেনেডি পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা। ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর কেনেডি পরিবারের সদস্যরা ঢাকা সফর করবেন। এম কেনেডি জুনিয়রের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ড. ক্যাথরিন কিকি কেনেডি, মেয়ে ড. কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন এবং ভাতিজা ম্যাক্স অ্যালেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানকে মদদ দেন। তবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জোরালো সমর্থন ছিল সিনেটর টেড কেনেডি হিসেবে পরিচিত এডওয়ার্ড এম কেনেডির।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।