× Banner
সর্বশেষ
যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জ্যাপফা পিটিই-এর আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া

প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থানে ননএমপিও শিক্ষকরা

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যতক্ষণ পর্যন্ত এমপিওভুক্ত করা না হবে, ততক্ষণ আমরা রাজপথেই অবস্থান করব। বললেন নন এমপিও শিক্ষক-কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডঃ বিনয় ভূষণ রায়।

আজ সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের মূল সড়কের সামনে অবস্থান নিয়ে এমপিভুক্তির দাবিতে কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

বিভিন্ন জেলা থেকে আসা প্রায় সহস্রাধিক ভুক্তভোগী খোলা আকাশের নিচে এ আন্দোলনে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, ১০ জুন থেকে টানা নয় দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। শনিবার ঈদের দিনেও সড়কে দাঁড়িয়ে ঈদের নামাজ শেষে তারা মিছিল করেছেন।

এর আগে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচিতে নামে নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

সারা দেশে বর্তমানে সাড়ে সাত হাজার নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে।

স্বীকৃতিপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানকে এখনো এমপিওভুক্ত না করায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা।


এ ক্যটাগরির আরো খবর..