× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপহার ২ হাজার ৫০০ টাকা করে পাবে ৩৬ লাখ ৫০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার

Dutta
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/PM-Hasina-4.jpg

মহামারি করোনাভাইরাসের জন্য ক্ষতিগ্রস্ত দরিদ্র-অসহায় মানুষদের মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের ৩৬ লাখ ৫০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাবে।

আজ রোববার (২ মে) বেলা ১১টার দিকে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা, জয়পুরহাট এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এখন প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে যাবে।

জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারের কষ্ট লাঘবে তাদের কাছে এই নগদ সহায়তা দেয়া হবে। ইতোমধ্যে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দও দিয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পার্সন) ভিত্তিতে এই সহায়তা পাবে।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল দেশে লকডাউন ঘোষণা করা হলে প্রতিবন্ধী, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং ভিক্ষুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতির মুখে পড়ে। স্থবির হয়ে পড়ে তাদের জীবন পরিচালনা। ক্ষতিগ্রস্ত এসব মানুষদের ক্ষতি পুষিয়ে উঠতে শুরু থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে সহায়তা দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..