প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌছেছেন

বিশেষ প্রতিবেদকঃ আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশে পৌঁছেছেন। আজ শনিবার সকালে তিনি সেখানে পৌঁছান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পৈত্রিক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাজার জিয়ারত করবেন।

 তিনি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নিবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।