× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

প্রধান বিচারপতির বাসভবনে গওহর রিজভী

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

আজ শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে একটি পতাকাবাহী গাড়িতে করে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর বেলা সোয়া ১২টার দিকে তিনি বাসভবন থেকে বের হয়ে আসেন।

এর আগে শুক্রবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে তার বাসায় যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে একটি সাদা গাড়িতে করে প্রধান ফটক দিয়ে ভেতরে যান তিনি। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসায় যান আইনমন্ত্রী আনিসুল হক। বিকেল ৪টার দিকে এস কে সিনহার বাসভবনে গিয়ে প্রায় ৪০ মিনিট পর বের হয়ে আসেন আইনমন্ত্রী।

এদিন বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দুইটি ফাইল নিয়ে সন্ধ্যায় তার বাসায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হাসান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন এবং ২২ মিনিট পর ৭টা ২ মিনিটে বেরিয়ে আসেন।

গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। এরপর থেকে তিনি ছুটিতে আছেন।


এ ক্যটাগরির আরো খবর..