× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

প্রধান বিচারপতির ইফতার মাহফিলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আয়োজিত এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই বিভিন্ন টেবিলে টেবিলে ঘুরে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ মোনাজাত পরিচালনা করেন।

মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাবেক প্রধান বিচারপতিবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, তিনবাহিনী প্রধানগণ, এ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ ইফতার মাহফিলে যোগদান করেন।

এর আগে, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং আইনমন্ত্রী আনিসুল হক তাঁদের স্বাগত জানান।


এ ক্যটাগরির আরো খবর..