× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

প্রধান উপদেষ্টাকে নিয়ে অপমানজনক পোষ্ট শেয়ার করায় আ.লীগ নেতা আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টাকে নিয়ে অপমানজনক

মাদারীপুরের ডাসারে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে অপমানজনক একটি ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত বুধবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভূরঘাটা এলাকা তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মো. দেলোয়ার হোসেন সরদার (৫৫) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও গোপন সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘আওয়ামীলীগ মিডিয়া’ নামে একটি ফেসবুক পেইজ থেকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করা হয়েছে। যে ছবিতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আওয়ামীলীগের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করছেন। এমন মিথ্যা, বিভ্রান্তিমূলক ও অপমান জনক ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীজ আইডিতে শেয়ার করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ দেলোয়ার। এসময় পোস্টটি মুহুর্তের মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি প্রশাসনের নজরে আসলে ডাসার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এব্যপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল  ইসলাম জানান, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে। ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ারের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..