× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রথমবারের মতো সৌদিতে নির্মাণ হতে যাচ্ছে খ্রিষ্টানদের উপাসনালয়

admin
হালনাগাদ: শনিবার, ৫ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ অবশেষে সৌদি আরবে প্রথমবারের মতো নির্মাণ হতে যাচ্ছে খ্রিষ্টানদের উপাসনালয়। দেশটিতে গির্জা প্রতিষ্ঠা করতে সৌদি কর্তৃপক্ষ ও ভ্যাটিকানের এক কার্ডিনালের মধ্যে ইতিমধ্যে একটি চুক্তি সই হয়েছে। মিশরীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি জানায় আল জাজিরা ও ডেইলি মেইল অনলাইন।

গত বুধবার অনলাইন পত্রিকা ইজিপ্ট ইনডিপেনডেন্ট জানায়, আন্তঃধর্মীয় সংলাপের জন্য গঠিত বিশপ পরিষদের প্রধান জন লুইস তাওরান গত মাসে এক সপ্তাহের জন্য সৌদি সফরে গিয়েছিলেন। সেখানেই এই চুক্তিটি হয়েছিল বলে জানা যায়। তবে আল জাজিরা সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদন ছাড়া আর কোনোভাবে চুক্তিটির বিস্তারিত জানতে পারেনি।

এ উদ্যোগের ফলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে খ্রিস্টান উপাসনালয় বা গির্জা নেই, এমন দেশ হিসেবে আর থাকছে না সৌদি আরব।  এক জ্যেষ্ঠ ক্যাথলিক কর্মকর্তা বলেন, এটা হবে আমাদের সম্পর্ক পুর্নস্থাপনের শুরু। সৌদি কর্তৃপক্ষ দেশটিকে এক নতুন পরিচয় ও রূপে হাজির করতে চাচ্ছেন, এটা তারই আলামত।

তার এ সফর নিয়ে সৌদি আরবের স্থানীয় সংবাদমধ্যমগুলো অনেক সংবাদ পরিবেশন করলেও আন্তর্জাতিক পত্রিকাগুলো নিশ্চুপ ছিল। রিয়াদ সফরে লুইস তাওরিন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানসহ বেশ কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেন।

সৌদি আরবের অন্যতম ওয়াহাবি এনজিও মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদেল কারিম আল ইসসা ও লুইস তাওরিনের মধ্যে এই চুক্তিটি সই হয়েছে। তারা কেবল একটি উপাসনালয় নির্মাণ করেই ক্ষান্ত হবেন না, প্রতি দুই বছর পর পর মুসলিম-খ্রিষ্টান সম্মেলনের আয়োজন করারও পরিকল্পনা করেছেন।

ভ্যাটিকান নিউজের সাথে দেয়া এক সাক্ষাৎকারে তাওরান নিশ্চিত করেন, সৌদি কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু ভবিষ্যৎে সৌদি আরবে কোনও গির্জা নির্মাণ হবে কীনা এ নিয়ে কোনও কথা বলেননি।

গত কয়েক দশকে সৌদি আরবে বহু অমুসলিম অভিবাসী আশ্রয় নিয়েছেন। দেশটিতে এখন প্রায় ১৫ লাখ অভিবাসী রয়েছেন, যাদের অধিকাংশ ফিলিপাইন থেকে এসেছেন। সৌদি আরবে বর্তমানে ইসলামের বাইরে অন্য ধর্মচর্চা করা নিষিদ্ধ।


এ ক্যটাগরির আরো খবর..