× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

প্রথমবারের মতো মানব দেহে কৃত্রিম রক্ত ব্যবহার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২
মানব দেহে কৃত্রিম রক্ত

আজ ৭ নভেম্বর সোমবার যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত দেয়া হয়েছে দুই ব্যক্তির শরীরে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ব্লাড এন্ড ট্রান্সফিউশন বিভাগে ব্রিস্টল, ক্যামব্রিজ ও লন্ডনের গবেষক দল এই বিষয় নিয়ে কাজ করছেন। প্রাথমিকভাবে দুইজন ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিলেও কমপক্ষে ১০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে এই প্রক্রিয়া পরীক্ষা করা হবে। তাদের রক্তে সামান্য পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ মেশানো হয়েছে, যাতে করে তা কতদিন মানুষের শরীরে থাকে, তা পর্যবেক্ষণ করা যায়। ফুসফুস থেকে যেসব লোহিত রক্ত কণিকা সারা শরীরে অক্সিজেন পরিবহন করে – তাদের নিয়েই করা হচ্ছে এই গবেষণা।
গবেষকরা বলেছেন, পৃথিবীর বেশিরভাগ রক্তদানের জন্য সবসময়ই মানুষের ওপর নির্ভর করতে হবে। তবে এই গবেষণার লক্ষ্য হলো : অতি গুরুত্বপূর্ণ ও বিরল গ্রুপের রক্ত কৃত্রিমভাবে উৎপাদন করা। ‘সিকল সেল অ্যানিমিয়া’ রোগে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়।  যদি দাতা ও গ্রহীতার রক্ত হুবহু না মেলে, তাহলে এই চিকিৎসা আর কাজ করে না।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক অ্যাশলি টয় বলেছেন, “কিছু কিছু রক্তের গ্রুপ এতোটাই বিরল যে পুরো দেশে মাত্র ১০ জনের মতো ব্যক্তি তা দান করার উপযোগী হতে পারেন।”
উদাহরণস্বরূপ, এই মুহূর্তে পুরো যুক্তরাজ্যতে ‘বম্বে’ গ্রুপের মাত্র তিন ইউনিট রক্ত সংগ্রহে রয়েছে। এই গ্রুপটি সর্বপ্রথম ভারতে শনাক্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..