× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

প্রথম শ্রেনির ক্রিকেট থেকে অবসর মার্শের

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০২৩
shan marsh

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার শন মার্শ। ২২ বছর শেফিল শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মার্শ। জাতীয় দলের হয়ে ৩৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ৩৯ বছর বয়সী  ক্রিকেটারের।

২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অভিষেক হয় মার্শের। গেল বছর অধিনায়ক হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে  শেফিল্ড শিল্ডের শিরোপা জিতেন মার্শ। ফাইনালে ভাই মিচেল মার্শের অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০২২-২৩ মৌসুমটিও খেলার ইচ্ছা ছিলো মার্শের। কিন্তু ইনজুরির কারনে গ্রীষ্মে শিল্ডের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলতে পারেন তিনি।

অবসর নিয়ে মার্শ বলেন, ‘আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত । এই বিষয়ে আমি আমার স্ত্রী, বাবা এবং ভাইদের সাথেও আলোচনা করেছি। দারুণ একটি যাত্রা ছিল, আমি স্বপ্নেও ভাবিনি এখানে আমি ২২ বছর খেলবো।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ম্যাচে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ-সেঞ্চুরিতে ১২ হাজার ৩২ রান করেছেন মার্শ। তিন ফরম্যাট মিলিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৩৬ ম্যাচে সর্বোচ্চ ১২ হাজার ৮১১ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৩৮ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান করেন মার্শ।


এ ক্যটাগরির আরো খবর..