× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

admin
হালনাগাদ: শনিবার, ১০ জুন, ২০১৭

॥ সৈকত দত্ত, শরীয়তপুর ॥  শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামে ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীতে পড়–য়া ৭ বছর বয়সী এক ছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

ভিকটিমের পরিবার জানায় বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ছায়েদ মাদবরের ছেলে রানা (১৩) এই ঘটনা ঘটায়। ঘটনাটি স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি ধামাচাপা দেওয়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

 

ভিকটিমের মানসিক ও শাররীক অবস্থার অবনতি ঘটায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ভাবে বিচার না পাওয়ায় ভিকটিমের পিতা আইনী আশ্রয় নিবে বলে জানিয়েছে।

 

ভিকটিমের সাথে আলাপ কালে জানায়, স্কুল ছুটির পরে প্রতি দিনের মত বৃহস্পতিবার সহপাঠি সাবিহা, মারিয়া ও আফিফার সাথে বাড়ি ফিরছিলাম। পথি মধ্যে রানা আমাকে জোর করে পাট ক্ষেতের দিকে নিয়ে যায়। চিৎকার করায় সাথে থাকা গামছা দিয়ে মুখ বেধে ফেলে। পরবর্তীতে আমার পরিধেয় জামা ও প্যান্ট খুলে ফেলে।

 

ভিকটিমের মা জানায়, ঘটনার পরবর্তী মেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। কোন পুরুষ মানুষ দেখলেই ভয় পায় আর মুখ লুকিয়ে রাখে। মানুষিক ভাবে খুব আঘাত প্রাপ্ত হয়েছে তার মেয়ে। মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে আনতে চাইলে স্থানীয় খোকন পেদা, ইছাহাক মোল্যা, তাজুল মোল্যা, আজিজুল সরদার ও মান্নান সরদার বাঁধা দেয়। মেয়ের অবস্থা বেশী অবনতি হওয়ায় পালিয়ে হাসপাতালে নিয়ে আসি। এতে আমার মেয়ের মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। প্রতিবেশী এক মহিলা আমার মেয়েকে উদ্ধার করে। এসময় রানা পালিয়ে যায়।

 

ভিকটিমের পিতা জানায়, স্থানীয় ভাবে কোন বিচার পাইনি। এখন আইনের আশ্রয় নিবো।

 

প্রভাবশালী খোকন পেদা বলেন, স্থানীয় ভাবে মীমাংসার জন্য চেষ্টা করি। রোগীর অবস্থা খারাপ হতে থাকলে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বলি।

 

রানার মামা মান্নান সরদার বলেন, রানা মাদরাসায় পড়ে। বয়স ১০ বছর হবে। আমি মুরব্বি হিসেবে আসছি। ভাগ্নে যেহেতু এ ঘটনা ঘটিয়েছে যত টাকার প্রয়োজন বিষয়টি মীমাংসা করবো।

 

পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। কেউ অভিযোগ করলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..