× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

প্রথম আলোর বিকৃত মানসিকতাই আর একটি আবরার ট্রাজেডির কারণ-ববি হাজ্জাজ

admin
হালনাগাদ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, গত ১ নভেম্বর, ২০১৯ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকার সাময়িকী “কিশোর আলো” কর্তৃক আয়োজিত অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানস্থল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে বিদ্যুতায়িত হয়ে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি৷ আমরা এনডিএম পরিবার নিহত কিশোর আবরারের আত্মার মাগফেরাত কামনা করছি।

অভিযোগের সব তীর কথিত মিডিয়া মুঘল “প্রথমআলো” কর্তৃপক্ষের দিকে। বিদ্যুতায়িত হয়ে মুমুর্ষু অবস্থায় থাকা আবরারকে ২মিনিটের দূরত্বে থাকা নামকরা সরকারী হাসপাতালে না নিয়ে ট্রাফিক জ্যামের মধ্যে দূরের মহাখালীর বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া, কনসার্ট অনুষ্ঠান বন্ধ না করে চালিয়ে যাওয়া এবং আবরারের মৃত্যুর ঘটনা চেপে রাখা সবকিছুই মারাত্বক গর্হিত, নীতি বিবর্জিত কাজ এবং ফৌজদারি অপরাধ। এর সাম্ভাব্য কারণ “শো মাষ্ট গো অন” এই বিকৃত ব্যবসায়িক নীতি। যেই মাঠে তাহসান-অর্নবের গানের তালে- তালে হাজারো শিশু গলা মিলিয়েছে সেখানেই একটি শিশু মৃত্যুর কোলে ঢোলে পড়লো সবার আড়ালে৷

ববি হাজ্জাজ আরো বলেন, অব্যবস্থাপনা আর হীন স্বার্থে সত্যকে আড়াল করার অপচেষ্টাই এই মৃত্যুর কারণ যার দায় এড়াতে পারে না “প্রথমআলো”। পত্রিকাটি আগেও মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর নামে কার্টুন ছাপিয়ে বিতর্কিত হয়েছিলো৷ আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি এবং নিহত আবরারের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে “প্রথমআলো” পত্রিকাকে বাধ্য করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..