× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

প্রত্যাহার বিএনপির ২ নেতার বহিষ্কারাদেশ

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এরা  হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলার চান্দনাইশ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আনোয়ার এবং সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য ইতোপূর্বে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে এই দুই নেতাকে বহিষ্কার করা হয়। তবে দলের চেয়ারপারসনের কাছে আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক নির্দেশক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..