× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

আরও ৯৮২ কারিগরি ও মাদরাসা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
প্রতিষ্ঠান এমপিওভুক্ত

কারিগরি ও মাদরাসা মিলিয়ে ৯৮২টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওর (মান্থলি পেমেন্ট অর্ডার) আওতায় এনেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তালিকায় দেখা গেছে, মাদরাসার দাখিল স্তরে ৩২৪টি, আলিম ১১৯টি, ফাজিল ৩৪টি, কামিল ২২টি এবং কারিগরি পর্যায়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ে ৬০টি, বিএম ২৬৩টি ও এসএসসি ভোকেশনাল-দাখিল ভোকেশনাল পর্যায়ে ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে বুধবার (২৯ এপ্রিল) চারটি স্তরে মোট ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই তালিকায় দেখা গেছে, নিম্ন মাধ্যমিকের ৪৩০টি, মাধ্যমিকের ৯৯১, স্কুল অ‌্যান্ড কলেজ পর্যায়ে ৬৮, কলেজ পর্যায়ে ৯২ এবং ডিগ্রি পর্যায়ে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ২০১৮ সালে এমপিওভুক্তির জন্য প্রায় ৯ হাজার  নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে।

এই আবেদন যাচাই-বাছাই শেষে ২০১৯ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ৭৩০টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য তালিকাভুক্ত করা হয়।  দীর্ঘ ছয় মাস পর দেয়া হয় এমপিও কোড। নতুন এমপিও পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের (২০১৯) জুলাই থেকে নির্ধারিত বেতন ভাতা পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..