× Banner
সর্বশেষ
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রতিমা তৈরি শেষ, চলছে রঙের কাজ মাগুরায় এবার ৫৮৮ মন্দিরে দুর্গাপূজা

admin
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না: মাগুরায় এ বছর মোট ৫৮৮ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনিুষ্ঠিত হচ্ছে। আর মাত্র কয়েকদিন পরেই বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেবীর আগমনকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। দিন-রাত পরিশ্রম করে নিপূন হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা। জেলা ও উপজেলার বিভিন্ন পুজা  মন্ডপে খড় ও কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রঙ তুলির কাজ। প্রতিমা রঙ করার পর কাপড় পড়ানোসহ অন্যান্য কাজ শেষ হলেই তাদের কাজ শেষ বলে জানালেন প্রতিমা কারিগররা।

কারিগর অনিল পাল জানান, এ বছর বাঁশ, খড় ও প্রতিমা তৈরির অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি হওয়ায় কারিগররা সঠিক দাম পাচ্ছেন না। তবে জীবন বাঁচিয়ে রাখার জন্য পুরোনোকেই টিকিয়ে রেখেছেন।

আসন্ন শারদীয়া দূগাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে মাগুরা পুলিশ প্রশাসন জেলার সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে। গত সোমবার দুপুরে মাগুরা পুলিশ লাইন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, সদর থানার ওসি আজমল হুদা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক অ্যাড. সনজিৎ বিশ্বাসসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃুন্দ।

সভায় জানানো হয়, জেলায় এ বছর মোট ৫৮৮ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সকল মন্দিরের নিরাপত্তাসহ পূজার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..