যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের শুভ জন্মদিন উপলক্ষে বেনাপোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ায় দারুল কুরআন ফাতিমা ফাতিমারাইস হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুকের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, মাদরাসার হুজুরসহ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক বলেন, “অনিন্দ্য ইসলাম অমিত আমাদের এলাকার মানুষের একজন পরিচিত ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। তিনি যেন মানুষের কল্যাণে আরও বেশি কাজ করতে পারেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর জন্মদিন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর জন্য বিশেষ মোনাজাত করেছি।”
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন বলেন, “অনিন্দ্য ইসলাম অমিত শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি যশোরের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একজন জনবান্ধব নেতা। তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
তিনি যেন দেশ ও মানুষের কল্যাণে আরও দীর্ঘদিন কাজ করতে পারেন, সেই প্রত্যাশাই আমাদের। আজকের এই দোয়া মাহফিল থেকে মহান আল্লাহর কাছে তাঁর জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। একই সঙ্গে দেশনেত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়েছে।”
পরে উপস্থিত নেতাকর্মী ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





