× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ছাগলের দড়ি দিয়ে হাত-পা বেঁধে প্রতিবন্ধী কিশোরীকে বৃদ্ধের ধর্ষণ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ছাগলের দড়ি দিয়ে হাত-পা বেঁধে এবং চিৎকার থামাতে মুখে ওড়না গুজে পাশবিক কায়দায় ধর্ষণ করে সুলতান মাহমুদ নামের বৃদ্ধ।

সিরাজগঞ্জের কামারখন্দে পাইকোশা গ্রামে ১৬ বছরের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে সুলতান মাহমুদ (৫৫) নামে এক মুদী দোকানদারের বিরুদ্ধে। গত রবিবার সকালে কিশোরী বাড়ির বাইরে খেলা করছিলো। এসময় বাড়ির পার্শ্ববর্তী মুদী দোকানদার সুলতান মাহমুদ তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে ছাগলের রশি দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এসময় ওই কিশোরী চিৎকার করলে ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে এসে ঘটনাটি তার মা ও দাদাকে জানায়।

এনিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে সুলতান মাহমুদ গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার বিকেলে সে বাড়ি ফিরে আসে। স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় মামলা না করতে নিষেধ করা হয়। বিষয়টি সামাজিক ভাবে মীমাংসার কথা বলেন স্থানীয় মাতব্বররা।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের কোন অভিযোগ থানায় করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..