× Banner
সর্বশেষ
সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রতি ডোজ ভ্যাকসিনে সরকারের ব্যয় ১.২৫ মার্কিন ডলার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

প্রতি ডোজ ভ্যাকসিন বিতরণের জন্য সরকারকে ১.২৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে। বৈশ্বিক ভ্যাকসিন সহায়তা প্রোগ্রাম কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিন জোট গ্যাভির কাছ থেকে এই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে বুধবার (২৫ নভেম্বর) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক এ তথ্য জানান।

ডা. সামসুল হক আরও বলেন, আগামী বছরের মধ্যে ৬ কোটি ৮০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এছাড়া ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিনও বাংলাদেশে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..