× Banner
সর্বশেষ
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন – প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন - প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এজন্য ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

তারেক রহমান বলেন, বিএনপির পাশে যতক্ষণ জনগণ থাকবে ততক্ষণ বিএনপি কোনো বাধা না মেনে দেশের স্বার্থে কাজ করবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা গ্রহণ ফ্রি করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..