× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রতারণার মাধ্যমে পত্রিকা প্রকাশের মামলায় সিলেটের বিতর্কিত শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে পত্রিকা প্রকাশের মামলায় সিলেটের বিতর্কিত শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ দণ্ডাদেশ দেন।একই সঙ্গে আদালত দুই আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মহানগর দায়রা জজআদালতের রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) মাহফুজুর রহমান।

আইনজীবী জানান, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেন গিয়াস উদ্দিন তালুকদার। পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনা করে প্রতারণার অভিযোগে রাগীব আলীর ৫৮ বছর ওতাঁর ছেলে আবদুল হাইয়ের ২৯ বছরের কারাদণ্ডের আবেদন করেন মামলার বাদী।আদালত ওই দিন মামলাটি আমলে নিয়ে দণ্ডবিধির ৪১৭ ধারায় দুজনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। তবে সমন পাওয়ার পর জবাব না দেওয়ায় পরের মাসে রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সিলেটের হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত বছরের ১০ আগস্ট রাগীব আলী ও তাঁর একমাত্র ছেলে আবদুল হাই ভারতে পালিয়ে যান। সেই সময় রাগীব আলী ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকার প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং তাঁর ছেলে আবদুল হাই সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে আবদুল হাইকে সম্পাদকের পদ থেকে সরানো হলেও রাগীব আলী স্বপদে আছেন।এর আগে গত ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল মামলায় রাগীব আলী ও ছেলে আবদুল হাইয়ের ১৪ বছর করে কারাদণ্ড দেন একই আদালত।

এদিকে, প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলে করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজারকোটি টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও উচ্চ আদালতের নির্দেশে তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এ মামলায় রাগীব আলী ও তাঁর ছেলেসহ ছয়জনকে আসামি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..