× Banner
সর্বশেষ
বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ

প্রতারণা করেছে বিজ্ঞান কলেজ, জাহেদ খানের পি এইচ ডি ডিগ্রী বৈধ নয় – শিক্ষা মন্ত্রণালয়

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুন, ২০১৮

রাজিব শর্মা, (চট্টগ্রাম ব্যুরো)ঃ
বিতর্ক যেনো পিছু ছাড়ছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের।
প্রথমে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে প্রতিষ্ঠাতা কে তা নিয়ে জাহেদ খান ও নুরুল হক মিয়ার মধ্যে বিরোধ দেখা দেই, যদিও মন্ত্রণালয় তাদের উভয়কে অবৈধ বলছে এবং কলেজটির বৈধ প্রতিষ্ঠাতা সি এস টি এফ বলে ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনটির (৪) কলামের দেওয়া তথ্য অবাক করার মতো, যেখানে বলা হচ্ছে ” জনাব জাহেদ খান নামের আগে যে ড. পদবী ব্যবহার করেন, জিজ্ঞাসাবাদে জানান যে তিনি ঢাকার কাকরাইলের আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামের প্রতিষ্ঠান থেকে পিএইচডি করেছেন। এ ধরনের কোন প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত না নয়। কাজেই তার পিএইচডি টি বৈধ নয়”
এদিকে ৯ নম্বর কলমে জাহেদ খানের প্রতারণা ও শিক্ষা বাণিজ্যের কথাও সুস্পষ্টভাবে উঠে এসেছে তদন্ত কমিটির রিপোর্টে।
ঐ কলামটিতে লেখা আছে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের তদন্ত টিমের ২৯/০৪/১০ সালে দাখিলকৃত প্রতিবেদন অনুযায়ী, কলেজটিতে অনুমোদিত শ্রেণীর কার্যক্রমের সাথে পূর্ব থেকে চলমান কোচিং ক্লাস এবং কর্তৃপক্ষের বিনা-অনুমতিতে ৯ম ও ১০ম শ্রেণীতে পাঠদান এবং উক্ত পর্যায়ের শিক্ষার্থীদের পূর্ব ষোলশহরস্থ আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন এর ব্যবস্থা ছিলো”
এছাড়া সমগ্র প্রতিবেদন জুড়ে বিজ্ঞান কলেজের আয়-ব্যয়ের অসংগতি, প্রতারণা ও পরিচালনা পর্ষদের বিবাদমান অনেক সমস্যার কথা বলা আছে।


এ ক্যটাগরির আরো খবর..