এক অসামান্য উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এবারের প্রজাতন্ত্র দিবসে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিলো প্রধান অতিথি হিসাবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুই সান্তোষ ডি কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে প্রধান অতিথি হিসাবে সম্মানিত করা। প্রজাতন্ত্র দিবসে নুতন ভারতের ইতিহাসে সংযোজিত হতে চলেছে এক নুতন স্বপ্ন।
ভারত প্রতিবছরই প্রজাতন্ত্র দিবসে সারা পৃথিবী থেকে ভারতের প্রকৃত বন্ধু রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রন জানিয়ে এসেছে। কিন্তু এবার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে মনোনয়ন ছিলো চমকপ্রদ এবং ঐতিহাসিক। কারণ ভারতের ইতিহাসে এই প্রথম ইউরোপীয় ইউনিউনের ২৭টি দেশের সাথে মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশাধিকার নিয়ে চুক্তি স্বাক্ষরিত হবে। দীর্ঘ ১৮ বছর যাবৎ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চুলচেরা বিশ্লেষণের পর আগামীকাল এই চুক্তি সাক্ষরিত হতে চলেছে। উভয় পক্ষ এই চুক্তিকে ‘Mother of all deal’ নামে অভিহিত করেছেন।
এই চুক্তির ফলে ভারত শুধু ব্যবসায়িক ভাবে লাভবান হবে এমন নয় এই চুক্তির ফলে ইউরোপের সাথে ভারতের চিরাচরিত মনস্তাত্ত্বিক লড়াইয়ের অবসান হবে যা খুবই তাৎপর্যপূর্ণ। বিলম্ব হলেও ইউরোপীয় ইউনিউন বুঝতে পাচ্ছে ভারত এখন আর একটি পরমুখাপেক্ষী দেশ নয় ভারত এখন সারা বিশ্বের মধ্যে একমাত্র দেশ যাদের সৌজন্যবোধ সহনশীলতা ও কার্যক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণে পিছ’পা হয়না। এমন একটি নির্ধারনী শক্তিকে অবজ্ঞা করে ইউরোপ যে এতদিন পিছিয়ে পড়েছিলো সেই বোধদয় থেকেই এই চুক্তি।
এমন এক সময়ে এই চুক্তি হতে চলেছে যখন আমেরিকা ভারতের উপর ৫০% শুল্কারোপ করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। ইউরোপ যখন বুঝতে পাচ্ছে আমেরিকা তাদের প্রকৃত বন্ধু নয়। তখনই ইউরোপীয় ইউনিয়ন বানিজ্যিক চুক্তির মাধ্যমে ভারতের সাথে বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হয়। আমেরিকা প্রয়োজনে যখন ইউরোপের উপর ১০% শুল্কারোপ করার হুমকি দেয় যখন ডেনমার্কের গ্রীনল্যান্ড দখলের হুশিয়ারি দেয় তখন ইউরোপ বুঝতে পাচ্ছিলো এখনই যদি তারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কানাডা আমেরিকার ৫১তম রাজ্যের অংশ হবে এবং পরবর্তীতে কোন এক সময় ভেনিজুয়েলারের প্রেসিডেন্টের মতো ইউরোপের কোন দেশের প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে যাবে।
তাই সময় থাকতে ইউরোপ এমন একটি দেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আখেরে আমেরিকার মতো আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে সহজ হয়।শুধু বানিজ্যিক ভাবে নয় ইউরোপ দিল্লির সাথে ঐতিহাসিক নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে। এই চুক্তির ফলে ইউরোপ-ভারত কৌশলগত জোটে নুতন অধ্যায়ের সূচনা হবে। ভারত সামরিক বা প্রযুক্তি ক্ষেত্রে ইউরোপের তুলনায় এগিয়ে নেই কিন্তু ভারতে উদীয়মান অর্থনৈতিক শক্তির যে জাগরন ঘটেছে তার অংশীদার হওয়ার সৌভাগ্য থেকে ইউরোপ নিজেদের বঞ্চিত করতে চায়না। ফলে ভারত আমেরিকার রক্তচক্ষুকে নীরবে প্রতিহত করার শক্তি হিসাবে ইউরোপীয় ইউনিউনের ২৭টি দেশে ভারতীয় পন্য বাজারজাত করনে আমেরিকার উপর নির্ভরশীল হতে হবেনা।
আমেরিকার ৫০% শুল্কারোপে ভারতের পন্য বাজারজাত করনে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিলো ইউরোপীয় ইউনিউনের সাথে ট্রেড ডিলের ফলে তা অনেকাংশে কেটে যাবে। ভারতের উপর আমেরিকার ৫০% শুল্কারোপে ভারত তাৎক্ষণিক ভাবে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কিন্তু ভারত আমেরিকান ডাল আমদানির উপর পাল্টা ৩০% শুল্ক আরোপ করে বুঝিয়ে দিয়েছে কুটনৈতিক ভাবে ভারতকে পরাজিত করা এত সহজ নয়। কারণ ভারত চানক্যের বংশধর।
আমেরিকা ইতিমধ্যে ভারতের উপর ৫০% শুল্ক হ্রাসের ইঙ্গিত দিয়ে ভারতকে প্রলুব্ধ করতে চেয়েছে। কিন্তু নেড়া বেলতলায় একবারই যায়। তাই ইউরোপীয় ইউনিউনের সাথে ভারতের এই চুক্তি অনেক অমীমাংসিত সমস্যার জট খুলে যেতে পারে। এটাই নুতন ভারত।
এ ক্যটাগরির আরো খবর..