× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সেজান অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা এসে কাজে যোগ না দিয়ে এশিয়া পাম্পের সামনে মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন।
এদিকে বেক্সিমকো কোম্পানির কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাংশও বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন।

এতে এই দুটি মহাসড়ক দিয়ে চলাচলকারীরা ভোগান্তিতে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরানো চেষ্টা করছেন।

তবে এই দুটি কারখানা বাদে গাজীপুরের অন্য কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সেজান অ্যাপারেলস লিমিটেড শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তাই কাজে যোগ না দিয়ে আন্দোলন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..