× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পোশাক খাত পরিদর্শনে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি ও কর্মপরিবেশ পর্যবেক্ষণে শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মাইকেল জে. ডিলেনির নেতৃত্বে পাঁচদিনের সফরে ঢাকা পৌঁছাবে দলটি।

প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) শ্রম বিষয়ক পরিচালক মাইকেল ও’ ডোনোভান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম (ডিআরএল) শাখার অফিস পরিচালক ব্ল–স লেভিন এবং যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর (ইউএসডিওএল) ও আন্তর্জাতিক শ্রমবিষয়ক  ব্যুরোর আন্তর্জাতিক সম্পর্ক কর্মকর্তা (আইএলএবি) জেনিফার গুডইয়ার।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি সরকারি কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ট্রেড ইউনিয়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, দ্য অ্যালায়েন্স অব বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি, দ্য অ্যাকর্ড ফর ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়াও ২১ সেপ্টেম্বর চট্টগ্রামে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ সেক্টর ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের। আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..