× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

পিআইডি

পোরশায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
পোরশায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১৯জন দরিদ্র ব্যক্তি চিকিৎসা সহায়তার চেক পেয়েছেন। নওগাঁর পোরশায় অসহায়, দরিদ্র ১৯ জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৯ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আজ পোরশা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের চেক প্রদান করেন।

এছাড়াও পোরশার ৬ টি প্রতিষ্ঠানের মাঝে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১ লাখ ৮ হাজার টাকার চেক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..