× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ খুলনা রেঞ্জ ডিআইজি এস.এম মনির-উজ-জামান বলেছেন, দু’য়েকটি বিছিন্ন ঘটনা নিয়ে গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

আজ সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগীয় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে কয়েকজন পুলিশ সদস্যদের বিতর্কিত কর্মকান্ড বিষয়ে এস.এম মনিরুজ্জামান আরো বলেন, পুলিশ সদস্যদেরও সামাজিক জীবন আছে। পুলিশের কেউ যদি অন্যায় কার্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে সমাজের অন্যান্য অপরাধীদের মতই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ বাহিনী সকলের নিরাপত্তা বিধান করে উল্লেখ করে তিনি আরো বলেন, দুটি একটি ঘটনা ঘটতেই পারে। এগুলো ওইভাবে বড় আকারে না দেখে পুলিশের সেবার দিকে তাকালে সেটি কিছুই নয় বলে মনে হবে।

খুলনা রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারবৃন্দ অংশ গ্রহণ করেন।

এর আগে ডিআইজি এস.এম মনির-উজ-জামান মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ের নব নির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..