× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মাদারীপুর প্রতিনিধি

পুলিশ থেকে ছিনিয়ে নেয়া আসামী নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
পুলিশ থেকে ছিনিয়ে নেয়া আসামী

মাদারীপুরের কালকিনি থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া  ০২ জন আসামীর মধ্যে  ০১ জনকে  গ্রেফতার করা হয়েছ। গ্রেফতারকৃত আসামী  নাম  আল আমিন সরদার। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসামি আল আমিনকে  গ্রেফতার করা হয়।

কালকিনি থানা সূত্রে জানা যায়, গত ১০  এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার পর কালকিনি পৌর এলাকার মাছ বাজার নামক স্থান থেকে রাশেদুল খান ও আলা আমিন সরদার নামের   দুই মাদক কারবারীকে আটক করে। কালকিনি থানায় নিয়ে য়াওয়ার সময়  মাদক কারবারীর  সঙ্গীরা পুলিশের উপর হামলা চালিয়ে দুই জনকে ছিনিয়ে নিয়ে যায়। গতকাল ২৯ শে এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে র্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে আসামী আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাকে কালকিনি থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কালকিনি থানায়  মাদক, বিস্ফোরকসহ ১০ টি মামলা  রয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  (ওসি) সোহেল রানা জানান, ওই ঘটনার পর থেকে আমাদের অভিযান অব্যাহত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র ্যাবে  সহযোগিতায় গতকাল (২৯ এপ্রিল)  মঙ্গলবার দিবাগত রাত ১১টার  দিকে  নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং কালকিনি থানায় নিয়ে আসে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..