× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

নিউজ ডেস্ক

পুরো বিশ্বকে একটা গ্রিডে সংযুক্ত করতে সোলার ক্যালকুলেটর উপহার দিতে চলেছে ভারত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
সোলার ক্যালকুলেটর

স্পেস এজেন্সি ISRO বিশ্বকে একটা সোলার ক্যালকুলেটর এপ্লিকেশন উপহার দিতে চলেছে ভারত। এই ক্যালকুলেটর এপ্লিকেশন দ্বারা বিশ্বের যে কোনো স্থানে সোলার পাওয়ার পটেন্সিয়াল পরিমাপ করা সম্ভব হবে। বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

COP 26 সম্মেলনে এক বার্তায় তিনি এসব কথা বলেন। পুরো বিশ্বকে একটা গ্রিডে সংযুক্ত করতে এই প্রযুক্তি দিতে এগিয়ে চলেছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, এর দ্বারা ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রীড প্রকল্পও মজবুত হবে। ISRO এই সিস্টেমের জন্য তিনটি স্যাটেলাইট ব্যাবহার করবে। কল্পনা-1, INSAT-3D, INSAT-3DR নামের এই ৩ টি স্যাটেলাইট ব্যাবহার করে ইসরো ক্যালকুলেটর এপ্লিকেশনের ডাটা প্রদান করবে। পরিকল্পনা রয়েছে পুরো বিশ্বকে একটা গ্রিডে সংযুক্ত করা হবে।

এতে বিশ্বের কোনো দেশে মেঘলা আবহাওয়া থাকলে অন্য দেশ থেকে সোলার পাওয়ার কিনে নিতে পারবে। লক্ষণীয় প্রকল্প সম্পূর্ণ হলে তা বিশ্বের জন্য আশীর্বাদ প্রমাণিত হবে। আর এই পদক্ষেপের দিকে সবথেকে দ্রুতগতিতে পা বাড়াচ্ছে ভারত।

ISRO এর এই উদ্যোগের দরুন পুরো বিশ্ব বিনামূল্যে এই ক্যালকুলেটর এপ্লিকেশন ব্যাবহার করতে পারবে। যারা দ্বারা যে কেউ যে কোন স্থানে দাঁড়িয়ে ওই স্থানে সোলার পাওয়ারের পটেন্সিয়াল কিলোওয়াটে প্রকাশ করে বলতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..