× Banner
সর্বশেষ
সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

নিউজ ডেস্ক

পুরো পৃথিবীর অর্ধেক নিশানায় ভারতের মিশাইল অগ্নি-৫

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
Indian Missile Agni-5

পরমাণু শক্তি সম্পন্ন আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল Agni-V তৈরি করেছে ভারত যার আওতায় থাকবে পুরো পৃথিবীর অর্ধেক অংশ। চীন, পাকিস্তানের এমন কোন শহর নেই যেটি এই মিসাইলের প্রকোপ থেকে বাঁচতে পারবে। এই নিয়ে চরম আতঙ্কে চীন পাকিস্তান।

জানা যায়, এই মিসাইলের নিশানার আওতায় থাকবে গোটা এশিয়া, ইউরোপ আর আফ্রিকার কিছু অংশ। এই মিসাইলের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল এটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভিহিকলসর (MIRV) সঙ্গে যুক্ত। MIRV প্রযুক্তিতে মিসাইলের উপর লাগানো ওয়ারহেডে একটি হাতিয়ারের বদলে অনেক কয়েকটি হাতিয়ার যুক্ত করা যায়। এর মানে এই যে, এই মিসাইল এক সঙ্গে অনেক কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
Agni-V আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলটির ওজন ৫০ হাজার কিলোগ্রাম। মিসাইলটি ১৭.৫ মিটার দীর্ঘ। মিসাইলটি ৬.৭ মিটার প্রস্থ। আর এই মিসাইল ১ হাজার ৫০০ কেজি ওজনের পরমাণু হাতিয়ার বহন করতে সক্ষম। মিসাইলটি এক সেকেন্ডে প্রায় ৯ কিমি দূরত্ব নির্ধারণ করতে পারবে। ২৯ হাজার ৪০১ কিমি প্রতি ঘণ্টার গতিতে শত্রুদের উপর হামলা করতে সক্ষম এই মিসাইল।

এখনও পর্যন্ত এই মিসাইলের সাতটি সফল পরীক্ষণ করা হয়েছে। এবার শেষ পরীক্ষণের পর্যায়ে রয়েছে অগ্নি-V। এই মিসাইলের অবিচল লক্ষ্য আর এর বিধ্বংসী শক্তি শত্রুপক্ষের ঘাম ছুটিয়ে দেবে। চিন আপত্তি জাহির করে বলেছে যে, এই মিসাইলের সঠিক রেঞ্জ সবার সামনে আনছে না ভারত সরকার। তাঁদের মতে গোটা বিশ্ব যাতে ভারতের এই মিসাইল তৈরির কাজে আপত্তি না জাহির করতে পারে, সেই জন্য তাঁরা এই সঠিক রেঞ্জ গোপন রেখেছে।

আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলটিকে প্রতিরক্ষা গবেষণা এবং অনুসন্ধান কেন্দ্র আর ভারত ডায়নামিক্স লিমিটেড মিলে তৈরি করেছে Agni-V । এই মিসাইলের রেঞ্জ ৫ হাজার থেকে ৮ হাজার কিমি হবে বলে জানা যাচ্ছে। চিন সহ অনেক দেশই অভিযোগ করে বলেছে যে, ভারত এই মিসাইলের প্রকৃত রেঞ্জের কথা কাউকে জানাতে চাইছে না। মিসাইলের রেঞ্জ কতটা সেটা আসল ইস্যু না, মদ্দা কথা হল চিন-পাকিস্তান সহ এখন অনেক দেশের এটাই আশঙ্কা যে, এই মিসাইলের আওতায় তাঁদের সম্পূর্ণ সীমারেখা চলে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..