× Banner
সর্বশেষ
হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পুটখালীতে তৃপ্তির গণসংযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
পুটখালীতে তৃপ্তির গণসংযোগ

শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক করেন।
পথসভা ও উঠান বৈঠকে তৃপ্তি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের পথের অনুসারী এবং দেশনেতা তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। আজ যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা এসেছে, তা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়-এটি জাতির পুনর্জাগরণের অঙ্গীকার।”
নারীদের উদ্দেশে তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত প্রতিটি আন্দোলনে নারীর ভূমিকা ছিল অনন্য। আজও আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। আগামী দিনের বাংলাদেশ হবে এমন এক বাংলাদেশ-যেখানে নারী শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত থাকবে, আর প্রতিটি নারী নিজের স্বপ্ন পূরণে সমান অধিকার পাবে।
এসময় তিনি ধৈর্য, ঐক্য ও দৃঢ় মনোবলের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এ গণসংযোগে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু প্রমুখ। এছাড়া শার্শা উপজেলা ও স্থানীয় পুটখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..