× Banner
সর্বশেষ
ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ

সপ্তাহের দ্বিতীয় দিনে পুঁজিবাজারে সূচকের পতন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২০
পুঁজিবাজারে সূচকের পতন

সরকারের বাজেট প্রস্তাবের পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৫ জুন) পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ৯১৭ ও ১৩২৪ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৬১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৩ কোটি টাকার।

এদিন ডিএসইতে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭টি কোম্পানির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

সোমবার লেনদেনের শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো ফার্মা, লিন্ডে বিডি, এনবিএল, সেন্ট্রাল ফার্মা, বিএসসিসিএল, যমুনা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইন্দোবাংলা ফার্মা, রেকিট বেনকেজার ও সামিট পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৮ পয়েন্টে। সোমবার সিএসইতে হাত বদল হওয়া ৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২ কোটি ৪৫ লাখ টাকার।


এ ক্যটাগরির আরো খবর..