শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : প্রথম ধাপে রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়নের ভোটগ্রহন (২২ মার্চ) মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুর আলম, বিএনপির মনোনীত প্রার্থী জিকরুল আমিন, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জলিল সরকার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবু তাহের।
সিমানা সংক্রান্ত জটিলতায় বন্ধ থাকা এ ইউনিয়ন পরিষদে প্রায় এক যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার একশ ৪৫ জন। জেলার ৭৬ টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে একটি পীরগাছা উপজেলার ১নং কল্যানী ইউনিয়ন পরিষদের নির্বাচন ২১ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে সংগত কোন কারনে বন্ধ থাকে।